১৬২ রানে অলআউট দ. আফ্রিকা

খেলা  ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট করে বড় লিড নিয়েছে অষ্ট্রেলিয়া। শুরুতেই প্রোটিয়াদের চাপে ফেলে দেয় অস্ট্রেলিয়া। দলীয় ২৭ রানে জোড়া আঘাত হানে অস্ট্রেলিয়া স্পিনার নাথান লায়ন। তার অষ্টম ওভারের দ্বিতীয় বলে ওপেনার ডেন এলগার নিজের ৭ রানে এবং পঞ্চম বলে কোন রান না করেই সাজঘরে ফেরে হাশিম আমলা। বাকি গল্পটা শেষ করেছে মিশেল স্টার্ক।

গতির ঝড় তুলে প্রোটিয়াদের পাঁচ ব্যাটসম্যানকে আউট করে অস্ট্রেলিয়ার এই বামহাতি পেসার। দক্ষিণ আফ্রিকার হয়ে এবি ডি ভিলিয়ার্স ছাড়া কেউ ক্রিজে দাঁড়াতে পারেনি। শেষমেষ যোগ্য সঙ্গীর অভাবে ৭১ রানে অপরাজিত থেকে ফিরে আসতে হয়েছে তাকে। ভিলিয়ার্সের পরে দলের হয়ে বেশি রান করেছে এইডেন মার্করাম। তিনি ৩২ রান করে আউট হন। বাকিরা ছিল আশা-যাওয়ার মিছিলে।

এর আগে ৫ উইকেট হারিয়ে ২২৫ রানে প্রথম দিন শেষ করা অস্ট্রেলিয়া মিশেল মার্শের ৯৬ ও মিশেল স্টার্কের ৩৫ রানের সুবাদে ৩৫১ রান তুলে অলআউট হয়। দিনের শুরুতে নতুন বলের সুবিধা নিতে পারেনি প্রোটিয়া বোলাররা। আর ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পুরো দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে অজিরা। আগামীকাল প্রথম ইনিংসের ১৮৯ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করবে অজিরা। অলৌকিক কিছু না হলে জয়ের পথেই আছে অজিরা।