২৭ মার্চ ঢাকা আসছেন ভারতের কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা উপদেস্টা অজিত দোভাল

একুশে বার্তা প্রতিবেদন : ভারতের কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঢাকা আসছেন। ঢাকায় অনুষ্ঠিত বিমসটেকের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে তার অংশ নেয়ার কথা রয়েছে। ২৭ মার্চ তিনি ঢাকা পৌঁছাবেন। পরের দিন ২৮ মার্চ ওই সম্মেলন হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।