একুশে বার্তা ডেক্স : বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে ২৯ এপ্রিল রোববার বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বারিধারার ৮ নম্বর রোডের বাসা নম্বর ২/সি বাসভবনে শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও আত্মীয় স্বজনদের উপস্থিত থাকার জন্য পরিবারবর্গ অনুরোধ জানিয়েছেন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।
শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গত ১৭ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন এম শামসুল ইসলাম। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলাম জিয়াউর রহমানের শাসনামলে ইন্দোনেশিয়ার হাই কমিশনার ছিলেন। মুন্সিগঞ্জ-৩ আসন থেকে তিনবার তিনি সংসদ সদস্য হন।
১৯৯১-১৯৯৬ মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারে বাণিজ্য, টেলি যোগাযোগ ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব পান এম শামসুল ইসলাম। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তাকে প্রথমে ভূমি ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
১৯৯৭ সালের শেষে দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়া এম শামসুল ইসলাম ২০১৪ সালে দলের কাউন্সিলের আগ পর্যন্ত ওই পদে ছিলেন। চার দলীয় জোট গঠনেরও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে বিএনপি নেতারা জানান।
২০১৫ সালের জুন মাসে এম শামসুল ইসলামের স্ত্রী আনোয়ার ইসলাম মারা যান। তারা দুই ছেলে এম সাইফুল ইসলাম ও মোনাদির ইসলাম আছেন।
