একুশে বার্তা ডেক্স : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী ৮ নভেম্বর। এদিন বিকালে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। ৪ নভেম্বর কমিশন বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অব. শাহাদত হোসেন চৌধুরী।
