বেবিচক : পরিচালক এভসেক, এডি ইউসুফ বদলি : সেলিম এখন বহাল!

স্টাফ রিপোর্টার: শাহজালাল বিমান বন্দর থেকে পরিচালক এভসেক উইং কমান্ডার জাকারিয়া মাহবুব এবং সহকারি পরিচালক প্রশাসন ইউসুফকে বদলি করে পৃথক পৃথক প্রঙাপন জারি করা হলেও ডমেস্টিক ম্যানেজার সেলিম এখনও বহাল।
পক্ষকাল আগে তার ফাইল আপ হলেও পরে তা ডাউন হয়ে যায়। গত প্রায় ১৭ বছর যাবত সেলিম শাহজালালে কর্মরত। কখনও অফিসার, কখনও সিনিয়র অফিসার, কখনও ওয়েলফেয়ার অফিসার, কখনও মসজিদের ক্যাশিয়ার, বর্তমান ডমেস্টিক ম্যানেজার।
এডি ইউসুফ ও সেলিমের সম্পর্কে শাহজালালের ভিআইপিতে ফুলের বাগানের কন্টাক্টরি কাজের সাথে সম্পৃক্ততার কথা শোনা গেলেও এডি ইউসুফ তা অস্বীকার করেন। সেলিমের বক্তব্য পাওয়া যায়নি।
কিন্ত এডি ইউসুফকে শাহজালাল থেকে বদলি করা হলেও সেলিম এখন বহাল।
এ দিকে গত প্রায় ২৮ বছর ধরে শাহজালালে নিরাপত্তা বিভাগে কর্মরত , বর্তমানে কিউএ দায়িত্বরত মোহাম্মদ আলী জিন্নাহ এখনও শাহজালালে বহাল।
শাহজালালে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, আরিফকে শাস্তি : বার বার শাহজালালে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হলেও বেবিচকের অর্ধশত নিরাপত্তা কর্মী এখনও শাহজালালেই বহাল। গত সরকারের আমলে গোয়েন্দা রিপোর্টে এদের বদলির সুপারিশ করা হলেও ঘুরেফিরে তারাই বহাল।
এদের মধ্যে আরিফুর রহমান আরিফ এবার অস্ত্র ও গোলাসহ আশিয়ান সিটির এমডিকে পার করে বিমান উঠিয়ে দেবার ব্যবস্থা করে , তার সাথে ব্যক্তিগত কুশলাদি বিনিময় করেন। তদন্তে তার নাম আসায় তাকে শাস্তি দিয়েছে বেবিচক, কিন্ত পুরো টিম-যারা স্ক্যানারের সাথে সম্পৃক্ত ছিল তারা এখনও বহাল।
এই আরিফ আবার শাহজালালের ওয়েলফেয়ার কমিটিতে ঠাই পেতে নিরাপত্তা ইউনিট নির্বাচনে গত ৯ জুলাই অংশ নেয়। তার সাথে জামায়াত সম্পৃক্ত আশরাফও অংশ নেয়।