স্টাফ রিপোর্টার: গত ১৯ বছর ধরে খালাসি জাকারিয়াকে আগলে রেখেছেন পরিচালক। তাকে ঢাকার সিডি-১-এ পোস্টিং দেয়া হচ্ছে না। এখন আবার নতুন করে নতুন ভিআইপিতে খালাসি জাকারিয়াকে ডিউটি দেয়ার পায়তারা করা হচ্ছে।
এ দিকে দুই দুইবার স্ট্যান্ডরিলিজকৃত কক্সবাজার বিমানবন্দর পরিচালকের বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
সূত্রে জানা যায়, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক ঘোষণার পর নতুন করে ভিআইপি সাজানো হচ্ছে , ২/৩ দিনের মধ্যে তা চালু করা হবে। এই নতুন ভিআইপিতে খালাসি জাকারিয়াকে ডিউটি দেয়ার পায়তারা করা হচ্ছে। পুরনো এবং নতুন- দুই ভিআইপিতেই জাকারিয়ার পা পড়বে। এটা পরিচালকের তেলেসমাতি। এতে বুঝা যায়, পরিচালক যেভাবে চান সেভাবেই হয়। খালাসি জাকারিয়াই তার বড় প্রমাণ। তা না হলে গত ১৯ বছর কেন একজন খালাসিকে পরিচালক ধরে রেখেছেন, কেন তাকে তার ঢাকার পোস্টিং সিডি-১-এ পাঠানো হচ্ছে না।
এ দিকে বেবিচক চেয়ারম্যানের নির্দেশে দুই দুইবার পচিালক মর্তুজাকে কক্সবাজার বিমানবন্দর থেকে স্ট্যান্ডরিলিজ করা হয়, কিন্ত দ’ুবারই চেয়ারম্যানের আদেশ ভুলুন্ঠিত হয়ে যায়।
স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে তদবির করিয়ে বার বার তার স্ট্যান্ডরিলিজ ঠেকিয়ে দেয়া হয়। কে বড়- পরিচালক না চেয়ারমান- তা প্রমাণ করে দেন পরিচালক মর্তুজা। তার বদলে কক্সবাজার বিমানবন্দরে একজন মহিলা পরিচালক যোগদান করে ২ দিন অফিসও করেন। কিন্ত এরপর তাকে ফিরে আসতে হয়। তিনি এখন ওএসডি হয়ে চেয়ারম্যান দপ্তরে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
