বেবিচক: পিআরএল-এ যাবার পরও শাহজালালে আবার অফিস করছেন ডিডি স্বপ্না : চাকরির মেয়াদ বৃদ্ধির জন্য চেয়ারম্যান বরাবর আবেদন

স্টাফ রিপোর্টার : ১৯৮৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা প্রায় ৪০ বছর শাহজালাল বিমানবন্দরে এভসেক শাখায় চাকরি করার পর গত ২৯ অক্টোবর চাকরি অবসরোত্তর পিআরএল-এ যান উপ  পরিচালক ( ডিডি) নাছিমা শাহীন স্বপ্না। কিন্ত তিনি অবসরে যাবার পরও নিয়মিত অফিস করছেন। শুধু তাই নয়- তার চাকরির মেয়াদ বৃদ্ধির জন্য বেবিচক চেয়ারম্যান বরাবর আবেদনও করা হয়েছে। ইতিমধ্যেই তার আবেদনটি চেয়ারম্যান দপ্তরে রিসিভ করা হয়েছে। আবেদনটি ফরওয়ার্ড করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক।

শাহজালালে ৪০ বছরের চাকরি জীবনে একবারের জন্যও তাকে ঢাকার বাইরে চাকরি করতে হয়নি। মাঝে দু’বার তাকে সিলেট বিমানবন্দরে স্ট্যান্ডরিলিজ করা হয়। কিন্ত এ কর্মকর্তা আওয়ামী দোসর হওয়ায় সাবেক প্রেসিডেন্ট-এর দপ্তর থেকে জোরালো তদবিরে তাকে শাহজালালেই বহাল রাখা হয়।

তিনি আবার পিআরএল-এ গিয়ে শাহজালালেই অফিস করছেন এবং তার চাকরির মেয়াদ বৃদ্ধির আবেদনসহ জোরালো তদবির করছেন। খবর সংশ্লিষ্ট সূত্রের। বিস্তারিত আসছে———