নিউজ ডেক্স : রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে যুবলীগের এক নেতার পরিচালিত একটি ‘ক্যাসিনো’তে অভিযান সাড়াশি অভিযান পরিচালনা করেছে র্যাব। এ ক্যাসিনো থেকে নারী-পুরুষসহ ১৪২ জন আটক করা হয়েছে। এছাড়াও প্রায় ২০ লাখ টাকাসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছে।
বুধবার বিকেলে অভিযান শুরু করে র্যাব-৩। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এবং র্যাব- ৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান। অবৈধভাবে চালানো এই জুয়ার আসরের মালিক মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।
র্যাব-৩ সূত্রে জানা যায়, বিকেল ৫টা থেকে অভিযান শুরু এর আগে মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশান-২ এর ৫৯ রোডের ৫ নম্বর বাসা থেকে আটক করেছে র্যাব।
