‘একুশে বার্তা’ পত্রিকার সম্পাদককে হুমকি

স্টাফ রিপোর্টার : একুশ শতকের কাগজ ‘একুশে বার্তার’ সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে গত ১৩ নভেম্বর সন্ধ্যা ৬.৫০ মিনিটে মনির নামে কর্মচারি নেতা পরিচয় দিয়ে ০২-৫৭১৬৫২৬৩ নম্বর থেকে ০১৯২৮৯৮২২২৫ নম্বরে ফোন করে হুকমি দেয়া হয় যে ’ আপনি কি ঢাকা শহরে থাকতে চান। সিভিল এভিয়েশনকে জিম্মি করে ফেলেছেন।’ ধারনা করা হচ্ছে মনির নামে কর্মচারি নেতা পরিচয়ধারি সিভিল এভিয়েশনের স্বঘোষিত কর্মচারি নেতা ফরিদের সহযোগি হতে পারে। ফরিদের বিরুদ্ধে ১০০০ ইউএস ডলার চুরি অভিযোগ আমলে নিয়ে সিএএবি কর্তৃপক্ষ এর সত্যতা পায় এবং তদন্ত প্রতিবেদনে তাকে দোষী সাব্যস্ত করে। এ সংক্রান্ত প্রতিবেদন একুশে বার্তার অনলাইনে প্রকাশিত হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় সাধারন ডায়রি প্রক্রিয়াধীন।