ডেক্স রিপোর্ট : বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী আজ মঙ্গলবার দুপুরে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম উকিল, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
