একুশে বার্তা প্রতিবেদন : রাজধানীর পল্টন থেকে ২২৫ পিস ইয়াবাসহ সোবহান নামে এক উপজেলা সমবায় অফিসারকে আটক করেছে পুলিশ।
বুধবার রাজধানীর পল্টন থেকে তাকে আটক করা হয়। সোবহান মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা সমবায় কর্মকর্তা।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সমবায় কর্মকর্তা সোবহানকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোবহানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
