শাহ আমানতে বিমান থেকে ৩২ স্বর্ণের বার জব্দ

ডেক্স রিপোর্ট : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে দুবাই থেকে আসা ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন তিন কেজি ৭৩০ গ্রাম, যার বাজারমূল্য এক কোটি ৬০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক আবু হানিফ মো. আবদুল আহাদ জানান, বিমানের ভেতরে পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ওই ব্যাগে তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।