„এবার শাহজালাল বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সিএএবি চেয়ারম্যানকে নির্দেশ হাইকোর্টের : ১০ দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ

নিউজ ডেক্স : হযরত শাহজালাল বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

২০ ফেব্রুয়ারি  রবিবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজিবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।