সিভিল এভিয়েশন : থার্ড টার্মিনালের পিডি আবার প্রকৌশলী মাকসুদ

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল র. আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের পিডি গত জানুযারি/২২ পিআরএলএ যাবার এক মাস পরই আবার তাকে নতুন পিডি করা হয়েচে। গত সপ্তাহে এ সংক্রান্ত প্রশাসনিকপত্র জারি করা হয়েছে। ।
ঘটনার সত্যতা স্বীকার করে পিডি মাকসুদ জানান, এ সব বিষয়ে পত্রিকায় লেখালেখি না করাই ভাল।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি/২২ পিডি মাকসুদ পিআরএলএ যান। এরপর তার চাকরির মেয়াদ দুই বছর বাড়ানো হয়। তবে তা মুক্তিযোদ্ধা কোটায় বয়স বাড়ানো হয়েছে কিনা- তা জানা যায়নি।এতে করে এই প্রকৌশলীর প্রধান প্রকৌশলী হবার খায়েশ পূর্ণ হতে পারে। কারণ বর্তমান প্রকৌশলী আগামি জানুয়ারিতে পিআরএল-এ যাবেন। চাকরির সিনিয়রটি হিসেবে প্রকৌশলী মাকসুদ হবেন পরবর্তী প্রধান প্রকৌশলী।