ডেক্স রিপোর্ট : জাতীয় ঐক্যফ্রন্টকে গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্ট নেতাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক। তিনি বলেন, শুক্রবার আমাদের অফিসে গণভবনে চা খাওয়ার আমন্ত্রণের একটি চিঠি আসে। আমি শনিবার চিঠিটি হাতে পেয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাওয়া না যাওয়ার বিষয়ে আমরা আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব।
ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মানবজমিনকে বলেন, চিঠি দিয়েছে সেটা জানতে পেরেছি শনিবার সন্ধ্যায়। এখন এই দাওয়াতে যাব কিনা সেটা ব্যক্তিগত পর্যায় থেকে বলা যাবে না।
এ বিষয়ে সবাই বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।
