একুশে বার্তা ডেক্স : কোটা সংস্কারের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক সংগঠন সাদা দলকে সমর্থন দিতে বলেছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১১ এপ্রিল মঙ্গলবার রাতে তারেক রহমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান ও মামুন আহমেদের একটি অডিও রেকর্ড এখন ঘুরপাক খাচ্ছে।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে তারেক রহমানের সঙ্গে ফোনালাপের বিষয়টি গণ মাধ্যমে সত্যতা স্বীকার করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদ।
১২ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে এ সম্পর্কে অধ্যাপক মামুন বলেন, চলমান কোটা আন্দোলনে সাদা দলের অবস্থান জানতে চান তারেক রহমান। তখন আমি বলেছি, শিক্ষার্থীদের দাবির প্রতি আমরা নৈতিক সমর্থন জানাই। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটি বিবৃতি দিই। বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই যেভাবে নৈতিক সমর্থয়েছে আমরাও সেভাবে দিয়েছি।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক আখতার হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে কোটা সংস্কারের আন্দোলনে সমর্থন জানানো হয়। বিবৃতিতে সাদার দলের শিক্ষক সংগঠনটি কোটা সংস্কারের আন্দোলনকে ন্যায়সঙ্গত দাবি বলে উল্লেখ করে। বাংলা নিউজ
