জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : পরবর্তী শুনানি কাল

একুশে বার্তা রিপোর্ট : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তিতর্কের শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান শুনানি নিয়ে এ আদেশ দেন। আজ খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা জামিন বর্ধিতকরনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আজ নাজিমউদ্দিন রোডের পরিত্যাক্ত কারাগারের এই বিশেষ আদালতে খালেদা জিয়ার পক্ষে মাসুদ আহমেদ তালুকদার ছাড়া আর কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিরতির পর বিএনপির চেয়ারপারসনের আইনজীবীরা আদালতে না থাকায় উষ্মা প্রকাশ করে আদালত অন্য আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, জামিন নিয়েই চলে তারা চলে গেল। আপনারা বিচারকাজকে বিলম্বিত করছেন।

আপনারা শুধু জামিনের জন্য আসেন। এর আগে সোমবার এই মামলার দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান আইনজীবীদের মাধ্যমে আদালতের প্রতি অনাস্থা জানান। এরপরপরই জিয়ার ইসলাম মুন্নার জামিন বাতিল করে তাকে কারাগারে  পাঠনোর আদেশ দেন আদালত।