টাঙ্গাইলের নাগরপুর থেকে স্কুল ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

সংবাদদাতা : টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের পাছ ইরতা গ্রাম থেকে এক স্কুল ছাত্র মোহাইমিনুল ইসলামের (১৬) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে । ১৭ জুলাই মংগলবার সকাল ১১টার দিকে  লাশ উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ। নিহত ওই ছাত্র টাংগাইল  শহরের পূর্ব আদালত পাড়ার শফিকুল ইসলামের ছেলে ও টাঙ্গাইলের সৃষ্টি একাডেমি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন জানান, সোমবার রাত থেকে মোহাইমিনুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন পাছ ইরতা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।