সংবাদদাতা : সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ৬৮ জন আওয়ামী প্রার্থী মাঠে নেমেছেন। প্রতিটিতে আওয়ামী লীগের অর্ধ থেকে এক ডজন প্রার্থী গণসংযোগ শুরু করেছেন। তবে বিএনপিসহ সরকারবিরোধী কোনো দলের প্রার্থী নেই মাঠে।
এদিকে টাঙ্গাইলের ১২ উপজেলার মধ্যে পাঁচটি উপজেলার ১১ জন আওয়ামী লীগ নেতা জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য মাঠে নেমেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বর্তমান ৪ উপজেলা চেয়ারম্যানসহ ১১ জন উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরা হলেন গোপালপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল মোমেন, ধোপাকান্দী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কে এম গিয়াস উদ্দিন। ভূঞাপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু। কালিহাতী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। সখীপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শওকত সিকদার ও অধ্যক্ষ আবু সাঈদ।
এসব নেতা উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য স্থানীয় এমপি, দলের জেলা কমিটি এবং কেন্দ্রীয় নেতাদের কাছে ছুটছেন। অনেকেই পোস্টার ও লিফলেট ছাপিয়ে জনগণকে শুভেচ্ছা দিচ্ছেন। অনেকে মনোনয়ন প্রত্যাশী তার এলাকার সাংসদকে বিপুল ভোটে নির্বাচিত করায় উপজেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্টার ও ব্যানার লাগিয়ে সাংসদের আশীর্বাদ পেতে তৎপরতা চালাচ্ছেন। এসব মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব রয়েছেন।
ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলুু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন-অর-রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল এবং আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ।
মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সাবেক ভাইস চেয়াম্যান ডা. মীর ফরহাদুল মনি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট ইয়াকুব আলী ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান।
গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার মো. গিয়াস উদ্দিন, আলমনগর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন ও ধোপাকান্দী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজও মনোনয়নের জন্য কেন্দ্রে জোর লবিং শুরু করেছেন। ভূঞাপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম, পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম তরফদার বাদল, নিকরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব সরকার মনোনয়ন চাইবেন।
ঘাটাইল উপজেলায় আওয়ামী লীগের উপজেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম লেবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম খান হেস্টিং, বর্তমান ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বজলুল রহিম রিপন, ধলাপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ববিন হায়দার চৌধুরী সাদী ও সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম জনিও মনোনয়ন পেতে জনসংযোগ শুরু করেছেন।
কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভুঁইয়া ও গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার মাঠে রয়েছেন মনোনয়ন লাভের আশায়।
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী দলীয় মনোনয়ন পেতে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে যার যার অবস্থানে থেকে কেন্দ্রে লবিং শুরু করেছেন তারা। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন মানিক, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুদা নবীন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও শ্রমিক লীগ নেতা মো. আব্বাস আলী।
নাগরপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মাঠে নেমেছেন। ইতোমধ্যেই তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান বিএনপির আব্দুস সামাদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলী, বিআরডিবির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মুলতান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিছুর রহমান আনিছ।
দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ৬ জন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আটিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক, জেলা পরিষদের সদস্য হামিম কায়েস বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান মতিয়ার রহমান মিয়া, এলাসিন ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া।
মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন পেতে জনসংযোগ করছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হংকং আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, ঊয়ার্শী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ হেল শাফী, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি আবুল হোসেন।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাঈদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিক-ই-রাসেল, হাতিবান্ধা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বর্তমান ভাইস চেয়ারম্যান ডি এম শরিফুল ইসলাম শফি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার গণসংযোগ চালাচ্ছেন।
বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী জনসংযোগ চালাচ্ছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান বিএনপির কাজী শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান গাউস ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।
