স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে মাছ মার্কা প্যানেলে সর্বোচ্চ ভোটের ব্যবধানে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন টাংগাইল ট্রেডার্সের কর্নধার শরিফুল ইসলাম স্বপন। তিনি ভোট পেয়েছেন ৭৭২ ভোট , তার প্রতিন্দদ্ধী ছাতা প্যানেলের সেলিম খান পেয়েছেন ৫৮৫ ভোট।
গত ৩০ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুটি প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করে। এরমধ্যে ছাতা প্যানেলে সভাপতি পদে লড়ে মো. মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি গত নির্বাচনেও বিজয়ী হয়েছেন, এবার নিয়ে পর পর তিনি দুবার বিজয়ী হলেন।
মাছ প্যানেলে সভাপতি পদে লড়ে অল্প কয়েক ভোটের ব্যবধানে শাহজাহান আলী মন্ডল বিজয়ের মালা পড়তে পারলেন না।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোন কারচুপি হয়নি।
মাছ প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ে বিজয়ী হয়েছেন ফারুক আলম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ শাহজাহান, তিনি গতবারও ছাতা প্যানেলে একই পদে লড়ে বিজয়ী হন। এবার নিয়ে পর পর তিনি দুবার বিজয়ের মালা পরলেন। এবার নির্বাচনে তিনি ঘোষণা দিয়েছেন-‘ব্যবসা বান্ধব পরিবেশ পুনরুদ্ধারে যেখানেই সমস্যা——- সেখানেই সমাধানে আমরা’
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
