স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস হাউজে কুরিয়ার শুল্কায়নে কাস্টমস-এর গোপন পাচওয়ার্ড জালিয়াতির ঘটনায় কতিপয় সিএন্ডএফ এজেন্টকে লাখ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্ত তদন্দ ধামাচাপা পড়েছে। এর সাথে সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা খবির উদ্দিন ভুইয়া এখনও তার দপ্তরে বহাল। ইলেকটিশিয়ান মনজুর ধরাছোয়ার বাইরে। আবার রাজস্ব কর্মকর্তা গোপনে গোপনে পাচওয়ার্ড সিএন্ডএফ ব্যবসায়িদের হাতে দিচ্ছেন বলে সাধারণ ব্যবসায়ীরা বলাবলি করছেন। প্রশ্ন ওঠেছে গোপন পাচওয়ার্ড নিয়ন্ত্রণ করে কে? কেনই বা তা ব্যবসায়ীদের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় ইতিপূর্বে রাজস্ব কর্মকর্তা হালিমকে সাসপেন্ড করা হয়। কিন্ত এ যাত্রায় খবির উদ্দিন ভুইয়া বহাল।
কমিশনার- এসি বদলির গুজব : এ দিকে ঢাকা কাস্টমস হাউজ কমিশনার এবং এসি কুরিয়ার বদলির খবর শোনা যাচ্ছে। তবে কেউ কেউ বলছেন এটা ¯্রবে গুজব।
রাজস্ব আদায়ে টার্গেট ফুলফিল : এ দিকে জাতীয় রাজস্ব বোর্ডের বেধে দেয়া গত অর্থবছরের নির্ধারিত রাজস্ব টার্গেট ফুলফিল করেছে ঢাকা কাস্টমস হাউজ।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
