ঢাকা কাস্টমস হাউজ : রাজস্ব কর্মকর্তা রবিউলের ত্রিপল দায়িত্ব !

স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস হাউজে কর্মরত রাজস্ব কর্মকর্তা একাই ‘ত্রিপল’ দায়িত্ব পালন করছেন। ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, কর্তৃপক্ষ আমাকে ৩টি দায়িত্ব দিলে আমার করার কি?
খোজখবর নিয়ে জানা গেছে, রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলাম মোল্লা গ্রুপ-১, ৫ এবং কুরিয়ার শুল্কায়নের দায়িত্ব পালন করছেন। অর্জুন দাস নামের একজন বহিরাগত রাজস্ব কর্মকর্তার নামে ব্যবসায়ীদের থেকে ঘুষ আদায় করে থাকেন। তবে এ কথা রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলাম অস্বীকার করে জানান, বহিরাগত অর্জুনকে আমি বের করে দিয়েছি।
কিন্ত খোজখবর নিয়ে জানা যায়, বহিরাগত অর্জুন দাস এখনও ঢাকা কাস্টমস হাউজের লংরুমে রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলামের নামে ব্যবসায়ীদের থেকে ঘুষ আদায় অব্যাহত রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিএন্ডএফ সরকার জানান, ঘুষ না দিলে আমাদেরকে হয়রানি করা হয়ে থাকে , পণ্য এসেসমেন্ট, এক্সামিনে কালবিলম্ব হয়, সঠিক সময়ে পণ্য ডেলিভারি না দিতে পারলে আমদানিকারকদের কথা শুনতে হয়। বাদ্য হয়ে রাজস্ব কর্মকর্তার দাবিকৃত ঘুষ বহিরাগতর হাতে তুলে দিয়ে হাফ ছেড়ে বাচতে হয়।
২ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা, তদন্ত করছে এনবিআর : ঢাকা কাস্টমস হাউজে গ্রুপ-৩-এ কর্মরত থাকার সময় একজন রাজস্ব , একজন সহকারি রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ২৫ লাখ টাকার রাজস্ব ফাকি দিয়ে ব্যবসায়ীকে সুবিধা দিয়ে পণ্য ছাড়করণে বিভাগীয় মামলা হয়েছে, মামলা তদন্ত করছে এনবিআর। এ ঘটনার পরও সহকারি কমিশনার মুনমুন আকতার দিনাকে প্রাইজ পোস্টিং দেয়া হয়েছে।
পণ্য জব্দ হলেও ফৌজদারি মামলা হয়নি: ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার শুল্কায়ন দিয়ে সুবিধা নিয়ে গেট কন্টাক্টে ছেড়ে দেয়া কয়েক কোটি টাকার পন্য জব্দ করেছেন অতিরিক্ত কমিশনার মাহবুবুর রহমানের নেতৃত্বাধীন টিম। রাজধানির আশকোনা থেকে এ পণ্য উদ্ধার করে তা জব্দ করা হয়। এ ঘটনায় ঘটনার নায়ক আলামিন বহাল , গ্রেফতার হয়নি, হয়নি ফৌজদারি ধারায় মামলা।