দৈনিক নওরোজে প্রকাশিত দ্বিতীয় সংবাদেরও প্রতিবাদ করেছেন আ’লীগ নেতা কেরামত আলী দেওয়ান : তিনি বললেন আমার রাজনৈতিক কতিপয় নেতা আমার বিরুদ্বে অপপ্রচারে নেমেছে

গত ২০ মে দৈনিক নওরোজ পত্রিকায় দ্বিতীয় কিস্তিতে ‘খিলক্ষেতে কেরামত আলী দেওয়ানের সম্পদের উৎস কোথায় ? শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন খিলক্ষেত থানা আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সমাজ সংস্কারক, একুশ শতকের কাগজ ‘একুশে বার্তা’র প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা হাজি কেরামত আলী দেওয়ান। তিনি এক প্রতিবাদ বার্তায় বলেছেন, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যার বেসাথি ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার রাজনৈতিক দলেরর অনুসারী যারা আমার সাথে রাজনীতি করছে তাদের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে তারা নানা ষড়যন্ত্র করছে, বিভিন্ন পত্রিকাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার করছে। যারা এ সব অপপ্রচার করছে- তারাই ভ’মিদস্যু, দখলদার, লুটতরাজ, দাংগা-হাংগামা, কমান্ডোস্টাইলে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে এবং এলাকার নীরিহদের থেকে চাদাবজি, টেন্ডারবাজি করে কোটি কোটি টাকা অবৈধ ইনকাম করছে। তাদের বিরুদ্ধেই নারী কেলেংকারির অভিযোগে মামলাও হয়েছে। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকায় সুদখোর, ঘুষখোরের ও চাদাবাজির কেচ্ছাকাহিনী নিয়ে লিড নিউজ প্রকাশিত হয়েছে। তারাই গরুরহাটের ইজারার টাকা নয়-ছয় করেছে।
কেরামত আলী দেওয়ান বলেন, আমার রাজনৈতিক জীবনে ক্লিন ইমেজ রয়েছে-তা এলাকবাসি সবাই জানেন। আমি অন্যদের মতো রাজনীতিকে পুজি করে টাকা কামাই না, বরং বাব-দাদার জমি বিক্রি করে সেই টাকা দিয়ে রাজনীতি করি, আমার দাদার হাজার বিঘা সম্পত্তি রয়েছে , তাই আমার তালইর উপাধি হাজারি দেওয়ান, হাজারি দেওয়ানের পুতুরা অন্যের জমি দখল করে না।কাজেই মসজিদের জমি, আমার বসতভিটার জমি দখলের প্রশ্নই ওঠে না। যারা আমার বিরুদ্ধে এ সব অপপ্রচার করছে- তারাই চুনোপুটি, আজ এদল, তো কাল ওদল করে সুবিধাবাদী রাজনীতি করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। এখনও তারা খিলক্ষেতে নীরিহদের থেকে চাদাবাজি করে সংসার ব্যয় নির্বাহ করে থাকে।তাদের এ সব কর্মকান্ডে আওয়ামীলের বদনাম হচ্ছে।
আমি একদল করি- তাহলো জাতির জনকের দল. জননেত্রীর দল ‘বাংলাদেশ আওয়ামীলীগ’। আমি জীবনে দল বদল করি নাই। কাজেই সুবিধাবাদী আমার রাজনৈতিক প্রতিপক্ষরাই আমার বিরুদ্ধে এ সব অপপ্রচারে নেমেছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত না থাকলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো।