নিষেধাঙ্ঘা প্রত্যাহারের পর এই প্রথমবার বাংলাদেশ থেকে ১৫ টন পণ্য নিয়ে কার্গো বিমান লন্ডনে গেল

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ থেকে লন্ডনে কার্গো বিমান চলাচলের ওপর থেকে গতমাসে নিষেধাঙ্ঘা প্রত্যাহারের পর এই প্রথমবার বাংলাদেশ বিমানের একটি কার্গো ফ্লাইট আজ সকাল সাড়ে ১১টায় শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। সিভিল এভিয়েশনের সংশ্লিষ্ট সূত্রে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ১৫টন পণ্য নিয়ে বিজি-০০১ বিমানটি লন্ডনের উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এ সময় বিমান ও সিভিল এভিয়েশনের উর্ধতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।