নেপাল ট্রাজেডি : প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সিদ্ধান্ত : বৃহস্পতিবার সারাদেশে শোক : শুক্রবার দোয়া-প্রার্থনা

একুশে বার্তা প্রতিবেদন :  নেপালে কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্টে ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৫ মার্চ  বৃহস্পতিবার  সারাদেশে শোক ঘোষণা করা হয়েছে।

এছাড়াও ১৬ মার্চ  শুক্রবার  মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।