প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ করেছেন সিএএবির ভান্ডাররক্ষক

ডেক্স রিপোর্ট : গত ৭ অক্টোবর ‘অবশেষে সিএএবির সদস্য (প্রশাসন) বদলি’ শীর্ষক শিরোনামে একুশ শতকের কাগজ ‘একুশে বার্তা’র অনলাইন সংস্করনে প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ করেছেন সিভিল এভিয়েশন ভান্ডাররক্ষক আমির হোসেন। তিনি ‘একুশে বার্তা’র ইমেইলে পাঠানো এক প্রতিবাদলিপিতে দাবি করেন যে, প্রকাশিত সংবাদের শেষাংশে তাকে রক্ষামিশনে জামায়াত কানেকশন কর্তার খবরটি ভিত্তিহীন। তিনি আরো দাবি করেন যে, তার বিরুদ্ধে কোন তদন্ত কমিটি গঠিত হয়নি এবং তদন্ত হয়নি।
প্রতিবেদকের বক্তব্য : সিভিল এভিয়েশনের ভান্ডাররক্ষক আমির হোসেনের সম্পর্কিত প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন নয়। তার সেমসুতে পদায়ন থাকাবস্থায় গত ০৯-০১-২০১৮ তারিখে আভ্যন্তরীন টার্মিনালে ডিউটি থাকাবস্থায় শাহজালালের আন্তর্জাতিক বর্হিগমনে গিয়ে আদম পাচারে জড়িত অভিযোগে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা তার সাথে থাকা মোবাইল সীজ করার সময় মোবাইল আছাড় মেরে ভেংগে ফেলে এবং সিম দুটি চিবিয়ে নস্ট করে ফেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এ সংক্রান্ত উপ- পরিচালক এটিএস মিজানুর রহমান নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত করে। পরে বিষয়টি সদ্য বদলিকৃত সদস্য (প্রশাসন) মো. হেমায়েত হোসেন আমির হোসেনের বিরুদ্ধে অভিযোগনামার ফিরিস্তিসহ ব্যক্তিগত শুনানির প্রক্রিয়া করে দেয়ার সুযোগে যোগাযোগ কর্মকর্তা এসএম জয়নুল আবেদন ব্যক্তিগত শুনানি সংক্রান্ত বিষয়টি তদন্ত করছেন। যার স্মারকনং-৩০.৩১..০০০০.২২১.১৪.৩৯৩.১৫-১৬২৪ তারিখ: ১৯-০৮-২০১৮। কাজেই প্রকাশিত সংবাদটি মিথ্যা এবং ভিত্তিহীন নয়।