বিমানে যান্ত্রিক ত্রুটি: রাজশাহী থেকে উড্ডয়ন করেনি ফ্লাইট

ডেক্স রিপোর্ট : বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে রাজশাহীর হজরত শাহমখদুম (রহ.) বিমানবন্দর থেকে  উড্ডয়ন বাতিল করা হয়েছে।

শনিবার অপরাহ্নে ফ্লইটটি রাজশাহী থেকে ঢাকা যাওয়ার কথা ছিল। রোববার ঢাকা থেকে প্রকৌশলীরা গিয়ে ত্রুটি পরীক্ষা করে দেখবেন। হজরত শাহমখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর আড়াইটায় বাংলাদেশ বিমানের (বাংলাদেশ-৪৯২) ফ্লইটটি ঢাকা থেকে যাত্রী নিয়ে রাজশাহীর শাহমখদুম (রহ.) বিমানবন্দরে আসে। এরপর ৭৪ যাত্রী নিয়ে ঢাকায় যেতে উড্ডয়নের চেষ্টা করে। তখন যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তাই উড্ডয়ন বাতিল করা হয়। পরে নিরাপদে যাত্রীদের নামিয়ে আনা হয়।