বৃহস্পতিবারও শাহজালাল বিমানবন্দরে ২ ঘণ্টা বন্ধ থাকবে ফ্লাইট ওঠা-নামা

একুশে বার্তা রিপোর্ট : বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ার কারণে  ১২ ডিসেম্বর  বৃহস্পতিবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উন্নয়ন ও অবতরণ বন্ধ থাকবে।

দুইদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখতে ইতোমধ্যে সব এয়ারলাইন্সকে নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।

তিনি বলেন, ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানের জন্য বুধবার ও বৃহস্পতিবার দুই ঘণ্টা করে বিমান বাহিনীর মহড়া হবে। সেজন্য এই দুইদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকছে।

নির্দেশনা অনুযায়ী  ১১ ডিসেম্বরেও  শাহজালালে ২ ঘণ্টা বন্ধ ছিল ফ্লাইট ওঠা-নামা।