বেগম জিয়াকে বাড়ী থেকে করে দেয়ার নেতৃত্ব দেয়া সেই অতিরিক্ত সচিব নাজমুছ সাদাত সেলিম  বাধ্যতামূলক অবসরে

স্টাফ রিপোর্টার  :  সাবেক প্রধানমন্ত্রী , বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার বাড়ি বের দেয়ার নেতৃত্ব দেয়া  অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে খারেদা জিয়াকে এক কাপড়ে বের থেকে বের দেয়ার অন্যতম উপসচিব   ইসরাত জাহান পান্নাকেও ওএসডি করা হয়। এ দুজনই তখন ক্যান্টমেন্ট বোর্ডে কর্মরত ছিলেন। এরপর এরা    বেবিচকে প্রেষণে কর্মরত ছিলেন।

এতে বলা হয়, অতিরিক্ত সচিব মো. নাজমুছ সাদাত সেলিমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিগত সরকারের সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগেও কর্মরত ছিলেন। ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি আর অফিস করতে অসেননি। তবে বিধি অনুযায়ী তাকে অবসরজনিত সব সুযোগ- সুবিধা দেওয়া হবে।