বেবিচক : অবশেষে প্রকৌশলী জাকারিয়াকে থার্ড টার্মিনালের পিডি নিয়োগ

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–বেবিচকের অধীন হযরত শাহজালাল বিমান বন্দরের থার্ড টার্মিনালের প্রকল্প পরিচালক (পিডি) পদে তত্বাবধায়ক প্রকৌশলী ইএম মো. জাকারিয়া হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি ভারপ্রাপ্ত পিডি ছিলেন।
এ সংক্রান্ত ১০ মার্চ বিমান মন্ত্রণালয় থেকে প্রঙাপন জারি করা হয়েছে। প্রঙাপনে স্বাক্ষর করেছেন উপসচিব ড. সাইফুর রহমান।