মানব পাচার : প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকা নিয়ে শাহজালাল বিমানবন্দরে তোলপাড় : তালিকায় দুই খানের নাম : নেই দুই তালুকদারের নাম

বিশেষ সংবাদদাতা : মানব পাচারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকা নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে। কিন্ত তালিকা প্রকাশের দীর্ঘ তিনমাস পরও তালিকাভুক্তদের বিমানবন্দরে প্রবেশে নিষেধাংঙ্ঘা কার্যকর হয়নি। আলোচনায় এসেছে দুই খানের তালিকা। এরা আপন ভাই, দুজনই শাহজালালে নিরাপত্তা বিভাগে কর্মরত। বড় ভাই মনিরুজ্জামান খান আর ছোট ভাই মিজানুর রহমান খান ওরফে নয়ন। বড় ভাই তালিকা প্রকাশের পর পবিত্র হজে¦ গেছেন। আর ছোট ভাই নয়ন কানচনের অস্ত্র প্রবেশ ঘটনায় শেষ পর্যন্ত সাসপেন্ড হয়েছেন। কাজী গাউসের ভাগিনা কাজী মাসুদের নামও পাচার তালিকায় এসেছে। বরিশালের সাইফুলের নাম মানব পাচার তালিকাভুক্ত হয়েছে। এদিকে মানব পাচার তালিকায় নেই দুই তালুকদারের নাম। একজন ভান্ডার রক্ষকের নামও তালিকায় আসেনি। বিমানের দুই নিরপত্তা সুপার আনিচ ও নাজনীনের নামও নেই তালিকায়। ট্রাফিক সুপার সুমন চন্দ্র দাসের নাম বিমানের মানব পাচার তালিকায় শীর্ষে।
খোজখবর নিয়ে জানা গেছে, তালিকার বাইরে আরো কমপক্ষে অর্ধশত নিরাপত্তাকর্মী শাহজালালে মানব পাচারে জড়িত। এরমধ্যে এর আগে ২৬ নামের নামে গোয়েন্দা রিপোর্ট হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকায় ওই ২৬ জনের নাম আসেনি। ওই ২৬ জনের ব্যাপারে এডি আবদুন নূর তদন্ত করে তদন্ত রিপোর্ট প্রকাশ করলেও সিএএবির প্রশাসন তা আমলে নেয়নি। ক্রমশ