একুশে বার্তা প্রতিবেদন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আড়াই কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানবন্দর কার্গো শাখা থেকে জিপারের দুইটি কার্টুনের মধ্য থেকে এ সব স্বর্ণ জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে এসকিউ-৪৪৬ বিমানযোগে স্বর্ণ আসছে এবং তা জিপারের প্যাকেটে লুকায়িতে অবস্থায় কার্গো শাখায় রয়েছে।
ওই তথ্যের ভিত্তিতে দুইটি জিপার ভর্তি কার্টন থেকে এ স্বর্ণ পাওয়া যায়। তিনি বলেন, জব্দ করা আড়াই কেজি স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা। এ স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোন সোনা উদ্ধার ঘটনায়ই শুল্ক গোয়েন্দা ফৌজধারি ধারায় মামলা করে না। ফলে অপরাধিরা পার পেয়ে যায়। এবারের আড়াই কেজি সোনা সংশ্লিষ্ট আমদানিকারক জিপারের ঘোষণা দিয়ে গোপনে সোনা নিয়ে আসে।
সংশ্লিষ্ট সিএন্ডএফ তা গোপন সমঝোতায় খালাসের চেষ্টা করে। কিন্ত বাধ সাধে কাস্টমস গোয়েন্দা। এ ঘটনায় আমদানিকারক-সিএন্ডএফ ধরাছোয়ার বাইরে।
