ঘাটাইলে প্রয়াত আ’লীগ নেতা কহিনূর স্মরণে শোক সভা অনুষ্ঠিত

সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে প্রয়াত আওয়ামী লীগ নেতা কায়ছার রহমান খান (কহিনূর) স্মরণে এক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১ নং দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আজ শুক্রবার (১৪ সেপ্টেম্বর) পাকুটিয়া বাসস্ট্যান্ড চত্বরে এই শোকসভার আয়োজন করা হয়।

শোক সভায় সভাপতিত্ব করেন ১ নং দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাহারুল ইসলাম খোকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন। সভায় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এস. আকবর খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিখত ছিলেন। বক্তারা প্রয়াত কায়ছার রহমান খান কহিনূরের রাজনৈতিক জীবন নিয়ে সৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।

উল্লেখ্য : ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কায়সার রহমান কোহিনূর খান ২৮ আগস্ট (মঙ্গলবার) পাকুটিয়াস্থ এলাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।