ডেক্স রিপোর্ট : ড. কামালের বাসায় গিয়ে তাকে না পেয়ে ফিরে গেছেন বিককল্পধারার বি চৌধুর্ িতিনি সন্ধ্যা সাড়ে ৬ টায় তার বারিধারার বাসায় সংবাদ সম্মেলন ডেকেছেন ।
এদিকে মতিঝিলের ড. কামালের চেম্বারে বৈঠক করছেন জাতয়ি এওক্যফ্রন্টর নেতারা। সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় ঐক্য। গণফোরামের গণযোগাযোগ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রতিক এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে বিকাল তিনটার পর থেকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও ড. কামাল হোসেন।
বৈঠক সূত্রে জানা গেছে, নিরপেক্ষ নির্বাচন আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যের দাবি ও লক্ষ্যের খসড়া চুড়ান্ত হয়েছে ইতিমধ্যে। এখন সেগুলো চূড়ান্ত করতে বৈঠক করছেন নেতারা। বৈঠক শেষে আজ সন্ধ্যা ৬ টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের নাম, দাবি ও লক্ষ্য তুলে ধরবেন ঐক্যের নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে আভাস দেয়া হয়েছে বিকল্পধারাকে বাদ দিয়ে শেষাবধি জাতী এৗক্যফ্রন্টের কর্মসূচি ঘোষণা আসছে। এ ক্ষেত্রে লন্ড প্রেসক্রিপশন কাজ করছে।
