শাহজালালে আইটি ডিভাইসহ যাত্রী গ্রেফতার

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরের বর্হিগমন লাউন্ঞে আইটি ডিভাইসসহ এক যাত্রীকে গ্রেফতার করছে সিএএবির নিরাপত্তা বিভাগ। ঘটনাটি ঘটেছে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৬টায়, ইন্ডিগো এয়ার লাইন্সের বিমানে জনৈক ওই যাত্রী ওঠার আাগেই তার সাথে থাকা আইটি ডিভাইসটি সনাক্ত করা হয়।কত্যব্যরত সিভিল এভিয়েশনের নিরাপত্তা অপারেটর লিপিকা স্ক্যান করে আইটি ডিভাইসটি সনাক্ত করেন। পরে যাত্রীকে গ্রেফতার করা হয়। তাকে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।