সচিবের বোন জামাই সাংবাদিক চালায় শাহজালালের ‘কনক’ : রান্না হয় সিএএবির ম্যানেজার বিল্ডিংয়ের কিচেনে: খাবার যায় ট্রলিতে করে

স্টাফ রিপোর্টার : সচিবের বোন জামাই সাংবাদিক চালান শাহজালালের ‘কনক’ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের জন্য খাবার রান্না করা হয় সিএএবির ম্যানেজার বিল্ডিং সংলগ্ন কিচেনে। রান্না করা খাবার নিয়ে যাওয়া হয় ট্রলিতে করে। কিচেনে রান্নায় কর্মরত কর্মচারিরা এ তথ্য জানান। এই রেস্টুরেন্ট ঘরটিও ওই সাংবাদিকের নিয়ন্ত্রণে গড়ে তোলা হয়।তদারকি করেন ওই সাংবাদিক।
উল্লেখ্য, কয়েক কোটি টাকা বকেয়া থাকায় শাহজাললের কনক রেস্টুরেন্টটি সীলগালা করে দেয়া হয়। আগের ইজারাদার মারা যাবার পর তার পুত্রকে এখান থেকে বিতাড়িত করা হয়। পরে ঘুপচি টেন্ডারে একজন সাংবাদিককে এই রেস্টুরেন্টটি ু পরিচালনা করার ইজারা দেয়া হয়। নেপথ্যে শাহজালালের নির্বাহি পরিচালকের হাত রয়েছে অনেকে জানান। এই সাংবাদিক নাকি এক সচিবের বোন জামাই।
জানা যায়, এই সাংবাদিককে নাকি তার প্রতিষ্ঠনা বা আত্ময়ি’র প্রতিষ্ঠানের নামে শাহজালালের আভ্যন্তরীণ টার্মিনালেও একটি রেস্টুরেন্ট/ ফাস্টফুড প্রতিষ্ঠান ইজারা দেয়া হয়েছে। এ ছাড়াও শাহজালালে টার্মিনাল-২এর সামনে আরো একাটি ফাস্টফুডের দোকান রয়েছে এই সাংবাদিকের নিয়ন্ত্রনাধীন।ৃ