একুশে বার্তা প্রতিবেদন ; প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী মঙ্গলবার এ অভিযোগপত্র গ্রহণ করে মামলায় পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এরা হলেন- জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। আদালত আগামী ৫ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন ।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী পুলিশ সুপার মো. হাসান আরাফাত প্রতিবেদন গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে (সিএমএম) এই অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় আসামি শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ জামিনে মুক্ত আছেন।
গত ২০১৬ সালের ১৪ ডিসেম্বর মহামান্য হাই কোর্টের নির্দেশে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শফিক রেহমান। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। শফিক রেহমানের পক্ষে আদালতে শুনানি করেন মো.সানাউল্লাহ মিয়া ও মো. মাসুদ আহমেদ তালুকদার।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
