সিএএবি চেয়ারম্যানের বিদায় সংবর্ধনা: পরিচালক প্রশাসনের দুই চিঠি জারি: লবিং করেও থাকতে পারলেন না সিএএবি চেয়ারম্যান : ১ ডজন এডিকে ডিডি পদে পদোন্নতির পায়তারা, ডিপিসি বৈঠক বসছে!

স্টাফ রিপোর্টার: ২৬ জুন বুধবার সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানকে সিএএবি প্রশাসন বিদায় সংবর্ধনা দেবে। এ ব্যাপারে পরিচালক প্রশাসন আবু সালে মোহাম্মদ মুছা জংগি গত ২৪ জুন দুটি দাপ্তরিক চিঠি জারি করেছেন। একটির বিষয়বস্তু বিদায় সংবর্ধনা আরেকটি ৯ম গ্রেড থেকে তার ওপরের গ্রেডের কর্মকর্তাদের নামের তালিকা জমা দেয়ার জন্য বলা হয়েছে।
২৬ জুন বেলা সোয়া ১ টায় সিএএবির সদর দপ্তরের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এ দিকে গত ২৫ জুন দৈনিক রূপালী বাংলাদেশে ভিডিও খবর বেরিয়েছে,‘ লবিং করেও থাকতে পারলেন না সিএএবি চেয়ারম্যান। ওই দৈনিকে‘ সিএএবিতে পদোন্নতির গোপন মিশনের’ খবরও বেরিয়েছে। ‘আবারও বিতর্কে জরিয়ে গেলেন রাশিদা’- এ খবরটিও ওই দৈনিক প্রকাশ করেছে।
ওই ভিডিও খবরে শাহজালাল বিমান বন্দরের থার্ড টার্মিনাল এবং কক্সবাজারœ বিমানবন্দরের উন্নয়নের সাথে দুর্নীতির খবর তুলে ধরা হয়েছে। পিএস টু চেয়ারম্যান সোহেল মোহাম্মদ কামরুজ্জামান এবং উপপরিচালক রাশিদা সুলতানার পদোন্নতি পাবার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
পদোন্নতি আটকে গেল ৪ কর্মকর্তার : বিদায়ী চেয়ারম্যান বিদায় নেবার আগে সিএএবির ৪ কর্মকর্তার পদোন্নতি আটকে গেল। এর মধ্যে এক কর্মকর্তার জন্য একজন গণ মাধ্যম কর্মী তদবির করে। কিন্ত চেয়ারম্যান তা আমলে নেয়নি।
এসবি, এনএসআই, দুদক রিপোর্ট ছাড়াই ডিপিসির পায়তারা : পুলিশের এসবি রিপোর্ট, জাতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং দুদকের ক্লিয়ারেন্স ছাড়াই ১ ডজন এডিকে( সহকারি পরিচালক) ডিডি ( উপপরিচালক) পদে পদোন্নতির জন্য ডিপিসি ( ডিপার্টমেন্টাল প্রমোশনার কমিটি) বা( বিভাগয়ি পদোন্নতি কমিটি) ক্লিয়ারেন্স দেবার পায়তারা করা হচ্ছে। এ ক্ষেত্রে ওপর মহলের জোর তদবির- লবিং চলছে। একজন ভায়রা ভাই এ তদবিরের মাস্টারমাইন্ড।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ ২৫ জুন এই এডিদের জন্য আরেকটি ডিপিসি কমিটির বৈঠক নাকি বসছে।
এর আগে গত ২০ জুন ডিপিসি কমিটির বৈঠকে উপপরিচালক রাশিদা সুলতানা এবং পিএসটু চেয়ারম্যান সোহেল মো. কামরুজ্জামানের ডিপিসি ভেস্তে গেছে।