সেনা অভিযানে বিমান ছিনতাইকারী মাহদী নিহত

একুশে বার্তা রিপোর্ট : বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইকারী সেনা কমান্ডো অভিযানে মারা গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সেনানীবাসের জিওসি এসএম মতিউর রহমান। রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে এক ব্রিফিং এ তিনি এতথ্য জানান। এর আগে আট মিনিটের অভিযানে বিমানেই ছিনতাই চেষ্টাকারীর বিরুদ্ধে অ্যাকশনে যান কমান্ডোরা। তিনি জানান, ছিনতাইকারির নাম মাহদী। প্রথমে আহত হয়, পরে বিমান থেকে নামিয়ে আনার পর তার মৃত্যু হয়।  তিনি জানান, ছিনতাইকারির কাছে একটি পিস্তল ছিল। জিওসি আরো জানান, ছিনতাইকারি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিল।