সোনা পাচার মামলা : সিভিল এভিয়েশনের সিকিউরিটি গার্ড তালেবের ১৪ বছর ৩ মাসের জেল

বিশেষ সংবাদদাতা : ১৩ কেজি সোনা পাচার মামলায় সিভিল এভিয়েশনের সিকিউরিটি গার্ড আবু তালেবের ১৪ বছর ৩ মাসের জেল হয়েছে। গত ৭ অক্টোবর বুধবার নিম্ন আদালতের বিচারকের রায়ে এই জেল হয়। বর্তমানে সিএএবির চাকরিচ্যুত সিকিউরিটি গার্ড আবু তালেব পলাতক রয়েছে। এর আগে গ্রেফতার হয়ে আবু তালেব ২ বছর জেল খাটার পর জামিনে আসে, তার পর থেকে পলাতক। সিএএবি কর্তৃৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেছে বলে জানা যায়।
চাকরির শুরু থেকেই গার্ড আবু তালেব ঢাকা বিমানবন্দরে কর্মরত ছিল। তাকে দেশের প্রধান বিমানবন্দর থেকে বদলি করে- এমন সাধ্য ছিল কার? সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানার সাথে ছিল দহরম-মহরম সম্পর্ক।
তালেব ধরা খেলেও তার সহকর্মী-যারা আদমসহ সোনা পাচারে সিদ্ধহস্ত তারা ধরাছোয়ার বাইরে। এদের মধ্যে সোনা রফিকের নাম সবার মুখে মুখে। ডিডি প্রশাসনের কথিত ভাগিনা হাকিম শাহজালাল বিমানবন্দরে সোনাসহ হাতেনাতে ধরা পড়লেও তাকে এখনও চাকরিচ্যুত করা হয়নি।