অবশেষে আটকের সাড়ে ৬ ঘণ্টা পর ইমরান সরকারকে ছেড়ে দিল র‌্যাব

একুশে বার্তা প্রতিবেদন :  রাজধানীর শাহবাগ থেকে আটকের সাড়ে ঘণ্টা পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ছেড়ে দিয়েছে র‌্যাব। বুধবার রাত সোয়া ১১টার দিকে ইমরানকে ছেড়ে দেয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন  র‌্যাব এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমরানুল হাসান। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে বিকেল সোয়া চারটার দিকে শাহবাগেবিচারবহির্ভূত হত্যাকাবিরোধীমানববন্ধন করার সময় ইমরানকে আটক করা হয়। র‌্যাবএর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান তখন বলেছিলেন, শাহবাগে অবৈধভাবে সমাবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আইনীপ্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ করার সময় পুলিশ ও র‌্যা এর সদস্যরা রাস্তায় সমাবেশ না করার জন্য বলে। তা অমান্য করে সমাবেশ শুরু করলে পুলিশ র‌্যাব সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। নিয়ে পুলিশ র‌্যাবের সঙ্গে সমাবেশকারীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা একসঙ্গে তাদের ধাওয়া দিয়ে মৃদু লাঠিচার্জ করে। সময় মানববন্ধনে অংশ নেয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। অনেকেই দৌড়ে চলে যান। একজন রাস্তায় পড়ে যান। সময় র‌্যাএর সদস্যরা ইমরান এইচ সরকারকে আটক করে একটি মাইক্রোবাসে করে নিয়ে যান।

শাহবাগ মডেল থানার ওসি আবুল হাসান জানান, পুলিশ কাউকে আটক করেনি। ছাত্র ইউনিয়নের একটি মানববন্ধন চলছিল। সেখানে ইমরান এইচ সরকারও ছিলেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা র‌্যাবকে বিশেষ ক্ষমতা দিয়ে মাদকবিরোধী অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পর থেকেই সারাদেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ র‌্যাব। অভিযানে বেপরোয়া মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ র‌্যাবের গোলাগুলিতে শতাধিক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গ্রেফতার হয়েছে অন্তত পাঁচ হাজার।