বিশেষ সংবাদদাতা : তিন চেয়ারম্যান বিদায় করা অবশেষে সিভিল এভিয়েশন থেকে সদস্য পরিকল্পনা ও অপারেশন এয়ার কমোডর মুস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে বদলি করে তার পুরনো কর্মস্থল বিমান বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।
তার উত্তরাধিকার হিসেবে বিমান বাহিনী থেকে প্রেষণে এয়ার কমোডর খালিদ মাহমুদকে নয়া মেম্বার অপস হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। জন প্রশাসন মন্ত্রণালয়ের একজন উপসচিবের স্বাক্ষরে এ রদ-বদল প্রক্রিয়া সম্পন্ন হয়। সিএএবির সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।
বদলিকৃত মেম্বার অপস এয়ার কমোডর মুস্তাফিজুর রহমান গত প্রায় সাড়ে ৪ বছর যাবত সিএএবিতে কর্মরত ছিলেন। তার আমলে সিএএবি থেকে ৩ জন চেয়ারম্যান বদলি হয়ে বিদায় নিয়ে চলে যান । কিন্ত তিনি প্রভাব বিস্তার করে সিএএবিতে থেকে যান। একজন রাজনৈতিক নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান বলে সিএএবিতে আলোচনায় চাউড় হয়ে যায়। সিএএবিতে অনেকে তার বদলির অপেক্ষায় ছিলেন। তার বদলির মাধ্যমে তাদের সে আশাবাদ অবশেষে পূরণ হলো।
বদলিকৃত মেম্বার অপসের আমলে শাহজালাল বিমানবন্দরে একটি টেন্ডারে দুর্নীতির অভিযোগ ওঠে। দুদক এ ব্যাপারে দাপ্তরিক চিঠিও জারি করে। কিন্ত সংশ্লিষ্ট ওই ঠিকাদারই কার্যাদেশ পায়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
