একুশে বার্তা রিপোর্ট : গোপন সংবাদের ভিত্তিতে ইং ৩০/০৯/২০২২ তারিখ বাসন থানাধীন নাওজোড় এলাকায় চেকপোস্ট করে ১৩.১০ ঘটিকার সময় ২০০০ লিটার ডিজেল ভর্তি ০১ টি ট্যাংক লরী ট্রাক রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ঢ ৪২-০১৭৮, নগদ ৪৩০০০ টাকা সহ আসামি১।ওমর ফারুক বাবু( ৪৩)পিতা – আব্দুর রহমান, সাং- শফিপুর,থানা- কালিয়াকৈর, জেলা- গাজীপুর ২।মোখলেসুর রহমান (৩৮),পিতা মৃত দবির উদ্দিন মন্ডল, সাং- পশ্চিম ঝটিয়ারপাড়া, থানা- মাদারগঞ্জ, জেলা জামালপুরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের তথ্যমতে জিএমপি সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি মোঃ সেলিম মিয়া (২৮) এর দোকান হতে আরও ১৬০ লিটার ডিজেল ভর্তি ০১ টি ড্রাম ও ০১ টি ডিজেলের খালি ড্রাম উদ্ধার করা হয়।আসামিরা দীর্ঘদিন যাবত অবৈধ পন্থায় ডিজেল জাতীয় দাহ্য পদার্থ মজুদ করিয়া কালোবাজারে বিক্রয় করিয়া আসিতেছিল। উপরোক্ত বিষয়ে বাসন থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
