‘আইকাও’ প্রতিনিধি দলের ঢাকা ত্যাগ : শাহজালাল বিমানবন্দরের সার্বিক নিরাপত্তায় সন্তোষ্টি প্রকাশ

বিশেষ সংবাদদাতা : আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা ‘আইকাও‘র ৫ সদস্যের প্রতিনিধি দল হযরত শাহজারাল বিমানবন্দরের নিরাপত্তা বিষয়সহ অন্যান্য বিষয়ে পরিদর্শন এবং দিকনির্দেশনা প্রদানের জন্য গত ২৫ নভেম্বর ঢাকায় আসেন। প্রতিনিধি দল প্রায় এক সপ্তাহ ঢাকায় অবস্থান করে শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন কি পয়েন্ট ঘুরে ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে দফায় দফায় মিটিং করেন। প্রতিনিধি দল কার্গো ভিলেজের ব্যবস্থাপনাসহ শাহজালাল বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ্টি প্রকাশ করেন বলে সিএএবির পদস্থ কর্মকর্তা এ প্রতিবেদককের সাথে আলাপচারিতায় জানান। আইকাও’র প্রতিনিধি দলে নেতৃত্ব দেন আর্মেনিয়ার নাগরিক কারেনজোদা।
৪ ও ৫ ডিসেম্বর মধ্যরাতে এবং ভোররাতে আইকাও প্রতিনিধি দলের সদস্যরা জেড এয়ার , গালফ এয়ারে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন। প্রতিনিধি দলের এক সদস্য আজ ৫ ডিসেম্বর দুপুরে শ্রীলংকা এয়ারে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করবেন। শাহজালাল বিমানবন্দরে সিভিল এভিয়েশনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থেকে ‘আইকাও’ প্রতিনিধি দলের সদস্যদের বিদায় জানান।