বেবিচক : নিরাপত্তা বিভাগে সিনিয়রদের ওভারটেক করে জুনিয়রদের পদোন্নাতির পায়তারা: নারী নিরাপত্তাকর্মীদের জন্য বিশেষ পদোন্নতি!

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকে নিরাপত্তা বিভাগে সিনিয়রদের ডিংগিয়ে জুনিয়রদের পদোন্নতির হিড়িক পড়েছে। ৮১ ব্যাচ (জন্ম তারিখ) বাদ দিয়ে ৮২,৮৩,৮৪ জন্মতারিখধারি নিরাপত্তাকর্মীদের পদোন্নতি দেয়ার পায়তারা করা হচ্ছে। এরা নারী নিরাপত্তাকর্মী, এদের বয়স কম, অথচ সিনিয়র পুরুষ নিরাপত্তাকর্মী- তাদেরকে সিনিয়রটি তালিকাভুক্ত করা হয়নি। প্রশ্ন ওঠেছে, ‘৮১’ ব্যাচ কি দোষ করেছে? এরা কি পদোন্নতি পাবে না?
তবে ১৯৮১ জন্ম তারিখের মাত্র ০১ জনকে সিনিয়রটির তালিকাভুক্ত করা হয়েছে, তার নাম সাইফুল।
১৯৮১ জন্মতারিখ বাদ দিয়ে যে সব নারী নিরাপত্তা কর্মীদের সিনিয়রটির তালিকাভুক্ত করা হয়েছে তারা হলেন : উম্মে হানি ৬/৮/১৯৮২, নার্গিস আকতার ১/১/১৯৮৩, রাবেয়া ১/১/১৯৮৩, নাসরিন ১/৪/১৯৮৪।
আবার কোন কোন নিরাপত্তাকর্মীর দুই দুইবার পদোন্নতির জন্য সিনিয়র তালিকায় নাম আসলেও তাদেরকেও এবার পদোন্নতি বন্ঞিত করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। তালিকায় তাদের নাম ওঠেনি।
এ দিকে আবার নারী নিরাপত্তাকর্মীদের বিশেষ কোটা করে পদোন্নতি দেয়ারও পায়তারা অব্যাহত রয়েছে। কলকাঠি নাড়ছেন প্রশাসন বিভাগের এডি/ডিডি-যারা ৩ সরকারের আমল ধরে বেবিচকের প্রশাসনে ঘাপটি মেরে বসে আছেন।
বেবিচকের সহকারি পরিচালক প্রশাসন তিরান হোসেন স্বাক্ষরিত নিরাপত্তাকর্মীদের তালিকা প্রণয়ন করে তালিকাভুক্তদের ডেকে ডেকে ইন্টারভিউ নেয়া হয়েছে। এদের মধ্যে কাউকে কাউকে আবার ডাকা হয়নি। নারী নিরাপত্তা কর্মীদের বিশেষ বিবেচনায় পদোন্নতি দেয়ার পায়তারা করা হচ্ছে।
এতে করে নিরাপত্তাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।