৮ ডিসেম্বর/২০২৬ ‘একুশে বার্তা’ সম্পাদকের বাবার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিলের আয়োজন

স্টাফ রিপোর্টার : আগামী ৮ ডিসেম্বর ২০২৬ ‘একুশে বার্তা’ পত্রিকার সম্পাদক , প্রকাশক ও সিনিয়র সাংবাদিক মো. দেলোয়ার হোসাইনের বাবা মরহুম মো. রিয়াজ উদ্দিনের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের আজকের এ দিনে অর্থাৎ ৮ ডিসেম্বর ২০২১ই রোজ বুধবার সকাল সোয়া ১১ টায় টাংগাইলের ঘাটাইল থানার ৮নং দেওপাড়া ইউনিয়নের শিবের পাড়া গ্রামের নিজ বাসভবনে বাধক্যজনিত কারণে ৯৪ বছর বয়সে তিনি মারা যান।
তিনি ১৯২৭ইং সালে টাংগাইলের কালিহাতি উপজেলার পূর্বাশুন্ডা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা মরহুম মোহাম্মদ হানিফ মুন্সি পূর্বাশুন্ডা জামে মসজিদে ইমামতি করতেন।
মরহুম রিয়াজ উদ্দিনের ছোট ছেলে মো. আনোয়ার হোসেন সৌদি আরবে কর্মরত । আনোয়ার তার বাবার নামে একাধিক ওমরা হজ্ব পালন করেছেন।
মরহুমের বড় নাতি প্রকৌশলী সাখাওয়াত পারভেজ পরাগ একটি অভিজাত বিদেশী কোম্পানির ‘আইটি ম্যানেজার’।
বড় নাতনি কানিজ ফাতেমা ডলি বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘আইইউবিএটি থেকে বিবিএ সম্পন্ন করে রাষ্ট্রায়ত্ব সোনালি ব্যাংকে ইন্টার্নি করে স্কলারশিপ নিয়ে এমবিএ করার জন্য বিদেশ যাবার চেষ্টা করছেন এবং পাশাপাশি বিদেশী একটি কোম্পানিতে জব করছেন।
মেঝ নাতি গোলাম সারওয়ার রাববী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশুনা শেষ করে একটি বিদেশী কোম্পানিতে ‘টিম লিডার’ হিসেবে কর্মরত। তার সহধর্মিণী তন্নী ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের খন্ডকালিন শিক্ষকতায় সম্পৃক্ত।
সবার ছোট নাতি গোলাম সাত্তার তানজিল কম্পিউটার সায়েন্সে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শেষ সেমিস্টারের ছাত্র। তার সহধর্মিণী একই ভার্সিটির ইংরেজী সাহিত্যে অনার্স করছেন।
মরহুমের ৫ম মৃত্যুবার্ষিকীতে টাংগাইলের নিজস্ব বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে , গ্রামের বাড়ি টাংগাইলের ঘাটাইল থানার দেওপাড়া ইউপির শিবেরপাড়া গ্রামেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ।
মরহুমের ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, গুণগ্রাহিসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে তার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।