আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে : মৃদু হলেও থাকবে শৈত্যপ্রবাহ

নিউজ ডেক্স  : সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তরাঞ্চলের জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানান, আজ রোববার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে এবং রাতের তাপমাত্রা কমবে। তবে দিনে এবং রাতে সব সময়ই শীত অনুভূত হবে। সারাদেশে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।

শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো দিনাজপুরে ৭.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিলো ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের যে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে। আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও হ্রাস পাবে।