আদালতের স্থিতিবস্থা আদেশ মানতে নারাজ রাজধানির আশকোনার নূরুল হুদা গং

স্টাফ রিপোর্টার : বিঙ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত, ঢাকা-এর দেওয়ানি মোকদ্দমা নং-২৭২/২০১৮ পরিপ্রেক্ষিতে অত্র মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাদী-বিাদী উভয়পক্ষকে নালিশী তফসিল বর্ণিত সম্পত্তির দখল ও হস্তান্তর বিষয়ে গত ১২-০৯-২০১৮ তারিখের আদেশ সংশোধন করে স্থিতাবস্থা আদেশ দেন।আদালতের এ আদেশ মানতে নারাজ বিাদী পক্ষের নূরুল হুদা ও তার স্ত্রী নিলুফা খানম। এতিম আহসান হাবীব হাসান-এর চাচী মমতাজ বেগম বাদি হয়ে এই দেওয়ানি মামলাটি করেন। বিঙ্ঞ আদালত সবকিছু বিবেচনা করে স্থিাতাবস্থা আদেশ দেন। প্রভাবশালী ও কুচক্রিনী নিলুফা খানম প্রভাব খাটিয়ে প্রশাসনকে ধোকা দিয়ে ডিএমপির দক্ষিণখান থানার আশকোনা এলাকার এতিম আহসান হাবীব হাসানের ৩ কাঠা জমি জোর জবরদস্তি দখলের পায়তারা করছে। এই এতিমদের বাড়ী থেকে উচ্ছেদেরও পায়তারাসহ জীবননাশের হুমকি দিচ্ছে বলে এলাকবাসিরা জানান। এতিম আহসান হাবীবের এক ভাই ইতিপূর্বে খুন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এতিম আহসান হাবীব হাসান, তার কন্যা, চাচী মমতাজ বেগমসহ পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত এ বাড়িতে বাস করে আসছে। ইতিপূর্বে নূরুল হুদ ও তার স্ত্রী নিলূফা খানম গংরা বিশেষ কৌসলে এই এতিমদের ৩ কাঠা জমি ভুয়া কাগজপত্র তৈরি করে দখল করে নিয়েছে, বাকি ৩ কাঠা জমি যেখানে আহসান হাবীব ও তার পরিবারবর্গ বসবাস করছে তাও দখল করার পায়তারা করছে। এই নিলুফা খানম এমনই এক মহিলা যে পারে না এমন কোন কাজ নেই। তিনি অত্যন্ত প্রভাবশালী এবং নিজেকে অনেক ক্ষমতাধর মনে করেন। এই নিলুফা খানম প্রশাসনকে নাকেরডগায় দিনে দশবার ঘুরান। এই নিলুফা খানম এতিম আহসান হাবীবের আরো ৩ কাঠা বসতভিটা জমি থেকে মাস্তানদের দিয়ে তাদের জোরপূর্বক উচ্ছেদ করে দখলের জন্য ওঠেপড়ে পায়তারা করছে।
এ ব্যাপারে এতিম আহসান হাবীব হাসান মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ , বংগবন্ধুর সুযোগ্য কন্যা, মমতাময়ী মা শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন- যাতে তার পরিবার নিয়ে মাথাগোজার ঠাই একটুকুরো জমি বেহাত না হয়, এই প্রতারকদের জন্য সঠিক বিচারে শাস্তি হয়। সংশ্লিষ্ট প্রশাসনের কাছেও এতিম হাসানের এমনটাই দাবি।
এ ব্যাপারে জানতে নূরুল হুদার সাথে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।