এইচএম দেলোয়ার : ঢাকা-১৮ আসনে নৌকার প্রচার-প্রচারনা তুংগে। এ আসনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে একাধিক ভোটারের সাথে কথা বলে জানা গেছে। এ আসনের একাধিকবার নির্বাচিত এমপি এবং এবারও এমপি প্রার্থী এড. সাহারা খাতুনের উন্নয়নের জোয়ার সম্বলিত এক হ্যান্ডবিল প্রকাশ ও প্রচারনা করছে ছাত্রলীগের নাহিদ হাসান। এড সাহারা খাতুন তার ওয়েবসাইটে ডব্লিউডব্লিউডব্লিউসাহারখাতুনডটকমে উন্নয়নের জোয়ার তুলে ধরেছেন।
নির্বাচনি এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে, এ আসনে বিএনপির প্রার্থীর কোন পোস্টার সাটানো নেই, প্রচার-প্রচারনা নেই বললেই চলে। উত্তরখান মাজারে ধাওয়া খেয়ে মান্না-রবরা প্রচারনা থেকে সটকে পড়েছে।
ইসলামি এৗক্যজোটের হাতপাখার পোস্টার উত্তরার বিভিন্ন এলাকায় টেউ খেলছে। তাদের মাইকিং প্রচারনাও চলছে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ নির্বাচনি এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সৎ ও ন্যায়ের প্রতীক এড. সাহারা খাতুনকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুনÑ সম্বলিত ছাত্রলীগের নাহিদ হাসানের হ্রান্ডবিলে ৩০টি উন্নয়নের চিএ তুলে ধরা হয়েছে। বিগত ১০ বছরের উন্নয়নের উল্লেখযোগ্য চিত্রগুলো হচ্ছে : উত্তরার আশকোনায় বংগমাতা সরকারি স্কুল, জাতির পিতা কলেজ, ঢাকা উইমেন্স কলেজের বহতুতল ভবন নির্মাণ, উত্তরখান- কাচকুড়ায় বিশ^বিদ্যালয় কলেজের বহুতল ভবন, কুড়িল ফ্লাইওভার নির্মাণ, উত্তরায় পাসপোর্ট অফিস, দিয়াবাড়িতে ফায়ার সার্ভিস স্টেশন ও বিআরটিএ অফিস স্থাপন, পানি সমস্যা দূরিকরনে ঢাকা-১৮ আসনে বিভিন্ন এলাকায় ২০টি পানির পাম্প স্থাপন, গ্যাসের সমস্যা সমাধানে আশকোনায় সাবস্টেশন নির্মাণ, ২২টি স্কুলের নতুন একাডেমিক ভবন নির্মাণ, ১৫টি স্কুল এমপিওভুক্তিকরণ, ১৮টি সরকারি প্রাইমারি স্কুলের নতুন ভবন নির্মাণ, ১১টি মাদ্রাসার নতুন ভবন নির্মাণ,২২১টি মসজিদের উন্নয়ন, উত্তরা সার্বজনিন পূজা কমিটির জন্য ৩৫ কাঠা জমি বরাদ্দ, উত্তরা ১৮ নম্বর সেক্টরে ৩৫ কাঠা জমিতে স্থায়ীভাবে ই্সকন পূজা মন্ডপ নির্মাণ, উত্তরা ১৫ নম্বর সেক্টরে বৌদ্ধ ধর্মাবল্বীদের জন্য বৌদ্ধমন্দির নির্মাণ, উত্তরখানের মাউসাইদে খিস্ট্রান সম্প্রদায়ের জন্য নতুন গির্জা ভবন নির্মাণ, উত্তরার ৩ নম্বর সেক্টরে জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়াল স্থাপন এবং ঢাকা-১৮ আসনের ৪টি ইউনিয়নকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তিকরণ।
ঢাকা-১৮ আসনের একাধিক ভোটারের সাথে কথা বলে জানা গেছে, এ আসনের নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে ন্ া, এবারও সাহারা খাতুন এ আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন। ভোটাররা জানান, এ আসনে স্থানীয় আ‘লীগে কোন্দল থাকলেও তা উবে গেছে, নেতা-কর্মী, সমর্থকরা মিলে একাকার হয়ে নৌকার পক্ষে কাজ করছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
