উত্তরায় রুমে আটকা পড়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

একুশে বার্তা প্রতিবেদন : বাবা অফিসে মা রান্না ঘরে। খেলতে গিয়ে বাড়ির ভেতর একটি রুমের দরজা লক হয়ে আটকা পড়ে একটি শিশু। মোক্তাদি মোস্তাফা নামে ২ বছর ৩ মাসের বাচ্চাটিকে এসে উদ্ধার করে উত্তরা ফয়ার সার্ভিসের কর্মীরা। আজ বুধবার উত্তরার ১৩ নম্বর রোডের ৬ নম্বর একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ৬ নম্বর সেক্টরের ১৩/বি নম্বর রোডের ৬ নম্বর উত্তরার ৬ষ্ঠ তলা ভবনের ৪র্থ তলায় ভাড়া থাকেন ইডেন কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসী আসমত। তার স্বামী মো. মমিনুল ইসলাম। তিনি পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। শিশুটির বাবা অফিসে ছিলেন। মা রান্না ঘরে। এ সময় বাচ্চাটি খেলতে গিয়ে বাসার একটি রুমে বাসার দরজা লক হয়ে আটকা পড়ে যায়। তারপর বাচ্চাটিকে উদ্ধারের জন্য তার মা ও প্রতিবেশীরা অনেক চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয় খবর দেন পূর্ব থানার পুলিশে। তারা এসে তারপর খবর দেয় উত্তরা ফায়ার সার্ভিসকে। উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম এর নের্ত্বত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় রুমের ভিতর শিশুটি কান্নাকাটি করছে। এ সময় অত্যাধনিক যন্ত্র ব্যবহার করে কৌশলে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়।